কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভা মুন্সীবাজারস্থ কমলকুঁড়ি পত্রিকার কার্যালয়ে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন আব্দুল বাছিত খান, হোসেন জুবায়ের, রাজকুমার সৌমেন্দ্র সিনহা, সুমন আহমদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে পিন্টু দেবনাথকে (দি বাংলাদেশ টুডে ও সম্পাদক, কমলকুঁড়ি পত্রিকা) সভাপতি ও মোঃ মোস্তাফিজুর রহমানকে (দৈনিক নয়াদিগন্ত ও প্রধান সম্পাদক, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি সীতারাম বীন (সম্পাদক, মাসিক চা মজদুর), যুগ্ম সম্পাদক রাজকুমার সৌমেন্দ্র সিনহা (বাংলাদেশ বেতার), কোষাধ্যক্ষ আব্দুল বাছিত খান (দৈনিক খবরপত্র), সাংগঠনিক সম্পাদক আসহাবুর ইসলাম শাওন (দৈনিক ঊষার বাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসেন জুবায়ের (কমলকুঁড়ি পত্রিকা)। কার্যনির্বাহী সদস্য আব্দুল হাই ইদ্রিছী (সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার) ও মোঃ সুমন আহমদ (দৈনিক নবরাজ)।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed