Main Menu

মোগলাবাজারে ট্রাক চাপায় যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের মোগলাবাজার থানা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও দুই জন।

শনিবার দুপুর সোয়া ২টায় দক্ষিন সুরমা উপজেলার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জুয়েল আহমদ (২৫)।

স্থানীয় সূত্র জানা যায়, সিলেট থেকে বিয়ের বরযাত্রীর সঙ্গে একটি মোটরসাইকেল (সিলেট ল-১১- ৫৭১০) দিয়ে যাচ্ছিলেন জুয়েল, রানা ও হোসাইন নামের তিন যুবক। ঘটনাস্থলে পৌঁছামাত্র বিপরীত থেকে আসা একটি ট্রাক (সিলেট ট ১১-০৬৫৭) মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মোটরবাইকের চালকের আসনে থাকা জুয়েল আহমদের মৃত্যু হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল দুর্ঘটনায় যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের সঙ্গে থাকা দুই যুবককে গুরুত্বর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক আবুল হোসেনকে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed