তাঁতীপাড়ায় বানরের কামড়ে শিশু গুরুতর আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর তাঁতীপাড়ায় বানরের কামড়ে এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় তাঁতীপাড়ার ৪১/১ নং বাসার ভাড়াটিয়া মৃত রফিকুল ইসলামের ছেলে অন্তর (৫) কে বানর কামড়িয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
জানা যায়, অন্তর অন্যান্য শিশুর সাথে বাসার সামনে খেলাধুলা করছিল। হঠাৎ করেই বানরের কবলে পড়ে শিশুটি গুরুতর আহত হয়।
এর আগেও ঐ এলাকার ৪২নং বাসার বাসিন্দা হানিফের পুত্র সাফওয়ান বিন হানিফ কে বানর কামড়িয়ে গুরুতর আহত করে। এ অবস্থা থেকে মুক্তি পেতে ঐ এলাকার লোকজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed