Main Menu

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে সিলেটে মাদানী কাফেলার মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারে আরাকান রাজ্যের রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীতে মাদানী কাফেলা বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বন্দরবাজার জামে মসজিদের সামন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরীর সভাপতিত্বে ও সাধারণ মাওলানা সালেহ আহমদ শাহবাগীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জামেয়া হেদায়াতুল ইসলাম সিলেটের প্রিন্সিপাল মুফতি মুতিউর রহমান, যুব জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ খান, সিলেট জেলা মাদানী কাফেলার আহবায়ক হাফিজ মাওলানা মাসউদ আজহার, মাওলানা আব্দুস সালাম, জামিয়া ফরিদাবাদের শিক্ষক মাওলানা লোকমান হাকিম, মাওলানা কবির আহমদ, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, হাফিজ আব্দুল করিম হেলালী, মাওলানা সালিক আহমদ, জামিল আহমদ, ক্বারী আব্দুর রহিম, হাফিজ আশরাফ আলী, হাফিজ নাজমুল ইসলাম, মাওলানা মাহমুদ হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহীনুর পাশা চৌধুরী মায়ানমারের অসহায় নির্যাতিত মুসলমানদের পক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, প্রয়োজনে মায়ানমারের সাথে সব ধরনের সর্ম্পক বিচ্ছিন্ন করতে হবে। বিনা অজুহাতে রোহিঙ্গা মুসলমান শিশু, নারী-পুরুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। মায়ানমার সরকার মুসলমানদের ঘর-বাড়ি জালিয়ে দিচ্ছে। এমনকি নদীতে ডুবিয়ে মারছে। মায়ের কোল থেকে শিশু সন্তানকে নিয়ে ডুবিয়ে হত্যা করছে। মা-বোনদের ধর্ষণ করছে। এমনকি গর্ভবর্তী মায়ের পেটের সন্তানকে হত্যা করছে। এমন নির্মম ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ কোন ভাবে মেনে নেয়া যায়না। তিনি এ নির্মমতার বিরুদ্ধে মুসলিম বিশ^ সহ ওআইসি ও জাতিসংঘকে কঠো প্রদক্ষেপ নিতে হবে। তিনি মায়ানমারে মুসিলম গণহত্যা বন্ধে বিশ^ মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান। শাহীনুর পাশা তার বক্তব্যে আগামী ২১ সেপ্টেম্বর সিলেট থেকে টেকনাফ অভিমুখী রোর্ড মার্চ সফল করার জন্য সর্বস্তরের জনতাকে সাহায্য সহযোগিতা করার আহবান জানান।
সমাবেশ শেষে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোব্ধ জনতা অং সান সুচির কুশপুত্তলিকা দাহ করেন। সভাপতির বক্তব্যে মাওলানা রুহুল আমীন নগরী বলেন, বাংলাদেশকে মিয়ানমারের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে এবং মিয়ামারের দূতাবাস বন্ধের জোর দাবী জানান। তিনি তুরস্কের ফার্সলেডী এমিনি এরদোগানকে বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। অং সান সুচিকে বিশ্ব সন্ত্রাসী ও অশান্তির জননী হিসেবে আখ্যায়িত করে নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবী জানান।

Share





Related News

Comments are Closed