রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল নবীগঞ্জ
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমের উপর নির্যাতন ও পাশবিকতা বন্ধের দাবীতে নবীগঞ্জে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন।
বিএনপি ও অঙ্গসংগঠন নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখা, নবীগঞ্জ সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদ ও দিনারপুর পরগনার সর্বস্থরের তৌহিদী জনতা, কওমী উলামা পরিষদ নবীগঞ্জ শাখা পৃথক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে বিএনপি ও অঙ্গসংগঠন নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় নবীগঞ্জ পৌর সভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সাবির আহমেদ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু,সাংগঠনিক সম্পাদক সিহাব আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সহ সভাপতি মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক সুহেল আহমদ চৌধুরী রিপন, পৌর যুবদলের সাবেক সভাপতি মনর উদ্দিন, সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক শাহ রুহেল প্রমুখ।
একই সময় নতুন বাজার রাজা কমপ্লেক্সের সামনে নবীগঞ্জ সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদ এর উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রকীব হক্কানির সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাওলানা কাজী হাসান আলী।
এছাড়া মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কওমী উলামা পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখা।
এদিকে দিনারপুর পরগণার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়েছে। এসময় দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ, মাওলানা ফজলুল হক, দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হাবিবুর রহমান খাঁন প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা মানায়মারের প্রধানমন্ত্রী অং সান সু চি’র শান্তির জন্য নোবেল পুরষ্কার বাতিলের দাবী ও মিয়ানমারের মুসলমানদের উপর বর্বরোচিত পাশবিক নির্যাতনের নিন্দা এবং অবিলম্বে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধের দাবী জানানো হয়।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed