Main Menu

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের নিপীড়নের প্রতিবাদে বিভাগীয় নগরী সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন ইসলামী সংগঠনসহ সর্বস্তরের জনগণ। বিক্ষোভ থেকে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

শুক্রবার জুমার নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সেই বিক্ষোভ মিছিলের মূল স্লোগান ছিল মিয়ানমার সরকার ও অং সান সুচির বিরুদ্ধে এবং হত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের দাবিতে। তাছাড়া কোর্ট পয়েন্টে পুড়ানো হয় সে দেশের সর্বোচ্চ নেত্রী অং সান সুচির কুশপুত্তলিকাও।

এর আগে প্রত্যেক মসজিদে জুমার নামাজের খুতবায় রোহিঙ্গাদের জন্য বিশেষ প্রার্থনাও করা হয়।

Share





Related News

Comments are Closed