Main Menu

শেরপুরে নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নদীতে গোসল করতে নেমে শেরপুরে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলো জেলার সদর উপজেলার শিবোত্তর গ্রামের আবু বক্করের মেয়ে আকাশী আক্তার (১১) ও হাবিল উদ্দিনের মেয়ে মিতু (১০)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে ৫ম শ্রেণির শিক্ষার্থী আকাশী ও মিতু দশআনী নদীতে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানায় তারা নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে সন্ধ্যার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ও শেরপুর সদর থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed