সিলেট বিভাগের প্রতি জেলায় জঙ্গিবাদবিরোধী কার্যক্রম বৃদ্ধির নির্দেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (অপারেশন্স এন্ড এ্যাডমিনিস্ট্রেশন) মোঃ মোখলেসুর রহমান বিপিএম সিলেট বিভাগের প্রতিটি জেলা-থানায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, যে কোন মূল্যে জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করতে হবে। এ জন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সর্বদা সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার পুলিশ লাইন্স, সিলেটের শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে সিলেট রেঞ্জ, এসএমপি ও সিলেট বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম এর সভাপতিত্বে অনুস্টিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নজরুল ইসলাম, পিবিআই সিলেট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিকসহ বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
রেঞ্জ কার্যালয়, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে আগত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ তাদের সমস্যা ও মতামত প্রধান অতিথির নিকট পেশ করেন।
প্রধান অতিথি পুলিশের আধুনিকায়ন ও কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আধুনিক পুলিশিং এর সকল কলা-কৌশল রপ্ত করার জন্য মাঠ পর্যায়ের সকল সদস্যকে নির্দেশ প্রদান করেন। পাশাপাশি দুস্থ ও গরীব মেহনতি মানুষের যে কোন সমস্যায় এগিয়ে এসে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকলকে আহবান জানান।
মত বিনিময় সভা শেষে প্রধান অতিথি বার্ষিক পুলিশ সমাবেশ ২০১৭ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed