৯ কোটি টাকা আত্মসাৎ, ইসলামী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে ইসলামী ব্যাংক কর্মকর্তা নুর মোহাম্মদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৮৬ জন গ্রাহকের নামে ভুয়া বিনিয়োগ ঋণ দেখিয়ে তিনি ব্যাংকের ৮ কোটি ৯৭ লাখ ১ হাজার ২১৯ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ব্যাংক থেকে তাকে গ্রেফতার করা হয়। নুর মোহাম্মদ ব্যাংকটির এসবিআইএস সুপাভাইজার এবং লক্ষ্মীপুরের কমলনগর থানার চরলরেঞ্চ গ্রামের সুজা মিয়ার ছেলে।
দুদক সূত্র জানায়, নুর মোহাম্মদ ইসলামী ব্যাংকের রায়পুর শাখার এসবিআইএস সুপাভাইজার হিসেবে কর্মরত থেকে ১৮৬ জন গ্রাহকের নামে ভুয়া বিনিয়োগ ঋণ দেখিয়ে ৮ কোটি ৯৭ লাখ ১ হাজার ২১৯ টাকা উত্তোলন করেন। পরে তিনি এই টাকা আত্মাসাৎ করেন। বিষয়টি ব্যাংকের অডিট টিম সত্যতা পায়। কোনও গ্রাহক ঋণ গ্রহণ না করলেও তিনি ভুয়া ও জাল ভাউচার তৈরি করে ব্যাংক থেকে ঋণ অনুমোদন করে নিজেই আত্মসাৎ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মশিউর রহমান বলেন, এ ঘটনায় ওই ব্যাংকের ব্যবস্থাপক বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেছেন। আসামি নুর মোহাম্মদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed