কমলগঞ্জে যুবলীগের কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের কমিটি গঠনে ইউনিয়ন কমিটির আহবায়কও যুগ্ম আহবায়কের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। আসন্ন ইউনিয়ন কমিটি গঠনে আহবায়ক ও যুগ্ম আহবায়কের পক্ষে ভোট দিতে পবিত্র কোরআন শরীফ ও গীতা গ্রন্থে হাত রেখে ওয়াদা করানোরও অভিযোগে উঠেছে। স্বেচ্ছাচারিতা ও ঘরে বসে ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগে গত বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টায় শমশেরনগর বাজারে ইউনিয়ন যুবলীগের শতাধিক নেতাকর্মীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া শমমেরনগর ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা যুবলীগের জরুরী সভা থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
জানা যায়, গত বুধবার রাত ৮টায় শমশেরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ইউপি সদস্য শেখ রায়হান ফারুক, সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল খালিক (শিবলু), সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক ইউপি সদস্য আবু বকর সিদ্দিক ও যুবলীগ সদস্য ইউপি সদস্য রুহেল আহমদ চৌধুরীর নেতৃত্বে এক বিরাট বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শমশেরনগর বাজার সবগুলো সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্তরে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় ইউপি সদস্য ও সম্ভাব্য ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী শেখ রায়হান ফারুক বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর শমশেরনগর ইউনিয়ন যুবলীগের কমিটির গঠন করা হবে। তার আগে নয়টি ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। এ লক্ষ্যে গঠনতান্ত্রিকভাবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিকভাবে সক্রিয় দেখে ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত করার কথা। ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারিকুজ্জামান (সুমন) ও যুগ্ম আহবায়ক গোপাল বর্মা (মনি) নিজের ইচ্ছেমত ঘরে বসেই ওয়ার্ড কমিটি গঠন করেন। এমনকি তাদের নির্বাচিত ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের কোরআন শরীফ ও গীতায় হাত রেখে ওয়াদা করান ইউনিয়ন কমিটির নির্বাচনে তারা যেন তাদের (তারিকুজ্জামান ও গোপাল বর্মা) পক্ষে ভোট দেয়।
এ স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহনে বুধবার রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদী আব্দুল খালিক (শিবলু), আবু বকর সিদ্দেক ও রুহেল আহমদ চৌধুরী বলেন, ইউনিয়ন কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়ক স্বেচ্ছাচারিতা করে ঘরে বসেই ওয়ার্ড কমিটি করেছেন। এর প্রতিবাদেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করতে হয়েছে।
তবে শমশেরনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক গোপাল বর্মা (মনি) প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সম্পূর্ণ গঠণতান্ত্রিক ও সাংগঠনিকভাবেই ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করা হয়। ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনে শেখ রায়হান ফারুক কোনভাবেই সভাপতি নির্বাচিত হতে পারবেন না দেখে ও একটি মহলের ঈশারায় বুধবার রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করিয়েছেন। এতে যুবলীগের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে বলেও তিনি দাবি করেন।
কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ শমশেরনগর ইউনিয়নে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার সত্যতা নিশ্চিত করে বলেন, এজন্য বৃহস্পতিবার উপজেলা যুবলীগের জরুরী সভা করা হয়। এ সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দিলে পরবর্তীতে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।
মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানও শমশেরনগর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সৃষ্ট সমস্যার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা যুবলীগে সাংগঠনিকভাবে যে ব্যবস্থা গ্রহন করবে তাই হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed