Main Menu

কানাইঘাটে ফেনিসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে ১৫৫ বোতল ফেনিসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কানাইঘাট মুশাহিদ সেতুতে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিক্সা (সিলেট-থ-১১-৮৫৩২) ও ১৫৫ বোতল ভারতীয় ফেনিসিডিলসহ গ্রেফতার করা হয় এই দুই মাদক ব্যবসায়ীকে।

জানা যায়- গোপন সংবাদের মাধ্যমে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানতে পারেন, জকিগঞ্জ উপজেলা থেকে একদল মাদক ব্যবসায়ী একটি অটোরিক্সা যোগে ভারতীয় ফেনিসিডিল নিয়ে কানাইঘাটের দিকে আসছে। এই গোপন সংবাদের ভিত্তিতে, ওসি আব্দুল আহাদের তাৎক্ষণিক নির্দেশে থানার এসআই স্বপন চন্দ্র সরকার, রাজিব মন্ডল, পিযুষ কান্তি দেবনাথ ও এএসআই সামছুল আরেফিন, আব্দুল মান্নান, ডিএসপি’র এএসআই আবু সুফিয়ানসহ একদল পুলিশ কানাইঘাট উপজেলার সুরমা নদীর উপর মুশাহিদ সেতুতে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করেন।

এই অভিযানে দু’টি চটের বস্তায় রক্ষিত ১৫৫ বোতল ভারতীয় ফেনিসিডিলসহ একটি অটোরিক্সা আটক করে অভিযানকারী দল। এসময় উক্ত অটোরিক্সা ড্রাইভার, বিয়ানীবাজার উপজেলার মাটিজুড়া গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র সুমন আহমদ (২৯) ও জকিগঞ্জ উপজেলার আকাকল্যাণ গ্রামের ছয়াব আলীর পুত্র মাদক ব্যবসায়ী আলা উদ্দিন (৩৭) কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ সাংবাদিকদের জানিয়েছেন, ফেনিসিডিলসহ গ্রেফতারকৃত দু’জনকে প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হবে।

 

Share





Related News

Comments are Closed