টেকনাফে আরও ৬ রোহিঙ্গার মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ নাফ নদীর মোহনা থেকে আরও ছয় রোহিঙ্গা নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নে শাহপরীর দ্বীপের আশে-পাশে থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে নাফ নদীতে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়।
গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্য বহু রোহিঙ্গা হতাহত হয়। এ ঘটনার পর বাংলাদেশে আশ্রয় নিতে আসছে অসংখ্য রোহিঙ্গা।
নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে হাজার হাজার রোহিঙ্গা।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed