Main Menu

রোহিঙ্গা নির্যাতন-গণহত্যার প্রতিবাদে বর্ণিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা স¤প্রদায়ের ওপর বর্বর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদের সিলেটের কোম্পানীগঞ্জের বর্ণিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বর্ণি পয়েন্টে বর্ণি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাওলানা মনির উদ্দিনের সভাপতিত্বে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবি জানিয়ে কর্মসূচিতে বক্তারা বলেন, দেশটিতে জাতিগতভাবে মুসলমানদের নির্মূল করার চক্রান্ত চলছে। এরই ধারাবাহিকতা নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। সেখানে মানব সভ্যতা চরমভাবে ভুলুণ্ঠিত হয়েছে। ভয়াবহ নৃশংসতা ও বর্ববরতা কেউ মেনে নিতে পারছেন না।
তাই অবিলম্বে রোহিঙ্গা স¤প্রদায়ের ওপর চালানো গণহত্যাযজ্ঞ বন্ধ করুন। এ বর্বর হত্যা-নির্যাতন বন্ধে বিশ্ব স¤প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালনের আহŸান জানানো হয়। পাশাপাশি মায়ানমারে সংগঠিত মানবতাবিরোধী কর্মকাÐে জড়িতদের আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
সাবেক ছাত্রনেতা মো. ইকবাল হোসাইনের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য দেন সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, দলইরগাঁও মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা বশরুল ইসলাম, বর্ণি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান, মাওলানা আতিকুর রহমান, সংগঠনের সভাপতি মাওলানা সালেহ আহমদ, সহ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা কবির আহমদ, মো. হিফজুর রহমান, মো. রুকনুজ্জামান শুভ, নূরুল আমিন, মো. কামাল আহমদ প্রমুখ।
এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল বর্ণি বাজার প্রদক্ষিণ করে।

 

Share





Related News

Comments are Closed