নরসিংদীতে ফিলিং স্টেশনে ৬ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকার পাশে লাল মিয়া ফিলিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।
নিহতরা হলেন, অাশুগঞ্জ উপজেলার চারতলা এলাকার ওবায়দুল্লাহর ছেলে বরকত হোসেন (১৮) একই এলাকার মৃত দুদ মিয়ার ছেলে অাবুল ফাজেল(৩৫),বিজয়নগর উপজেলার মিরাসানি গ্রামের অাব্দুর রহিমের ছেলে হাকিম (৫০), ভৈরব উপজেলার কমলপুর এলাকার টিটু মিয়ার ছেলে অাউয়াল(২০), একই উপজেলার কালীপুর এলাকার নরুল ইসলামের ছেলে কাউছার (৩০), রায়পুরা উপজেলার রাধানগর গ্রামের শাজাহান মুন্সির
ছেলে জাকারিয়া (২৫)।
আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে রায়পুরা উপজেলার নারায়ণপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে লাল মিয়া ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন।
তিনি জানান, ওই ফিলিং স্টেশনের মধ্যে একটি গাড়ির গ্যারেজ ভাঙতে যান শ্রমিকরা। এ সময় লোহার মই দিয়ে উপরে উঠতে গেলে মইটি বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক মারা যান। পরে হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো একজন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed