ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিঞা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডা ও জাপান সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আগামী ১০ সেপ্টেম্বর অসুস্থ মেয়েকে দেখতে কানাডা যাচ্ছেন তিনি। এছাড়া জাপানের প্রধান বিচারপতির আমন্ত্রণে আগামী ১৮ সেপ্টেম্বর কানাডা থেকে টোকিও যাবেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।
বুধবার (৬ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জাহিরুল হক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতকালীন ১০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগের প্রবীণ বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।
জাপানে এশিয়ার প্রধান বিচারপতিদের একটি সম্মেলনে অংশ নিবেন বিচারপতি এসকে সিনহা। জাপানে প্রধান বিচারপতির সঙ্গে সফরসঙ্গী হবেন তার স্ত্রী সুষমা সিনহা এবং আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন।
জাপান সফর শেষে আগামী ২২ সেপ্টেম্বর প্রধান বিচারপতির দেশে ফেরার কথা রয়েছে। এদিকে ২৭ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়েছে। যা চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed