সিলেটে ডায়াবেটিক সেবা দিবস পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আজ ৬ সেপ্টেম্বর বুধবার জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ২৮তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে সমিতির সহ-সভাপতি আ.ফ.ম. কামল এডভোকেট বলেছেন ডায়াবেটিস এমন একটি রোগ যা শরীরে বহু বছর থাকলেও বুঝা যায় না; কিন্তু তা দেহের স্তরে স্তরে আক্রমন করে শরীরকে নষ্ট করার কাজে নীরবে রত থাকে। ফলে মানুষ নানান রোগে আক্রান্ত হয়। আমরা যদি রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি তা হলে যেকোন রোগকে প্রতিহত করা কোন ব্যাপারই নয়। রক্তে সুগারের পরিমান বেড়ে যাওয়া মানেই ডায়াবেটিস। তাই আমাদের শপথ নেওয়া উচিত, নিয়ম-শৃংখলা মাফিক জীবন যাপন, পরিমিত আহার গ্রহণ, নিয়মিত ব্যায়াম করন অর্থাৎ যেভাবেই হোক রক্তের সুগারকে আমরা নিয়ন্ত্রণে রাখবো। রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন।
দুপুর ১২টায় সিলেট ডায়াবেটিক সমিতির সভাকক্ষে সমিতির সহ-সভাপতি এডভোকেট আ.ফ.ম. কামাল এর সভাপতিত্বে, সিলেট ডায়াবেটিস হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ললিত মোহন নাথ এর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দাড়িয়াপাড়া মসজিদের ইমাম হাফিজ মৌলানা আব্দুল্লাহ।
স্বাগত বক্তব্যে হাসপাতালের তত্বাবধায়ক ডা. এ.জেড মাহবুব আহমদ বলেন, যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা আতংকিত হবেন না, কারণ ডায়াবেটিস কোন হুমকি স্বরূপ ছোঁয়াচে বা মহামারী রোগ নয়, নিয়মশৃংখলা মেনে, নিয়মিত ব্যায়াম ও ওষুধের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে আজীবন সুস্থ্য জীবন যাপন সম্ভব। ডায়াবেটিস রোগ থেকে বাঁচতে ও তা প্রতিহত করতে প্রয়োজন ডাঃ ইব্রাহিমের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিলেট ডায়াবেটিস সমিতি পরিচালিত সিলেট ডায়াবেটিক হাসপাতাল প্রদত্ত চিকিৎসা সেবা গ্রহণ করা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ডা. মোঃ আলতাফুর রহমান, যুগ্ম-কোষাধ্যক্ষ শিবব্রত চৌমিক চন্দন, সদস্য জামিল আহমদ চৌধুরী প্রমূখ। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে হাসপাতালের ডাক্তারবৃন্দ, কর্মকর্তা-কার্মচারী, আগত রোগীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ডাঃ ইব্রাহিম সহ এ যাবৎকাল এ সমিতির প্রয়াত সকলের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দাড়িয়াপাড়া মসজিদের ইমাম হাফিজ মৌলানা আব্দুল্লাহ।
এছাড়াও ডায়াবেটিক সেবা দিবসের কর্মসূচী হিসেবে সকাল ১০টা থেকে হাসপাতাল প্রাঙ্গণে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস সনাক্ত করা হয়। জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ২৮তম মৃত্যু বার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতি কর্তৃক আয়োজিত বিনামূল্যে ডায়াবেটিক সনাক্তকরণ কর্মসূচী উদ্বোধন করেন সিলেট ডায়াবেটিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. এ.জেড মাহবুব আহমদ। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ললিত মোহন নাথ, প্রশাসনিক কর্মকর্তা সতেন্দ্র কুমার ভট্টাচার্য্য, সমিতি ও হাসপাতালের কর্মচারীবৃন্দ প্রমূখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed