মিরপুরের জঙ্গি আস্তানা থেকে তিনটি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের বর্ধনবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা থেকে তিনটি পোড়া লাশ উদ্ধার করেছে র্যাব । র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বুধবার দুপুর পৌনে ১টায় সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, বাড়িটির ৫ম তলার একটি কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
মুফতি মাহমুদ আরো জানান, র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পুরো ভবন তল্লাশি চালিয়েছে। ভবনটির ৫ম তলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে পোড়া তিনটি মরদেহ পাওয়া গেছে।
লাশ তিনটি পুরো পুড়ে যাওয়ায় নারী না পুরুষ তা শনাক্ত করা যাচ্ছেনা বলেও জানান তিনি। অভিযান সম্পন্ন হলে ফরেনসিক রিপোর্ট দেখে বিস্তারিত জানা যাবে বলেও জানান মুফতি মাহমুদ।
তিনি জানান, সাবধানতা অবলম্বন করে বাকি কক্ষগুলো তল্লাশি করা হচ্ছে। র্যা বের অভিযান শেষ হলে বিস্তারিত জানানো যাবে।
এর আগে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলের কাছে এক ব্রিফিংয়ে মুফতি মাহমুদ খান জানিয়েছেন, বিস্ফোরণে পর যে অগ্নিকাণ্ড হয়েছিল, তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনও কিছু কিছু স্থানে ধোঁয়া দেখা যাচ্ছে। ফলে ফায়ার সার্ভিসের সঙ্গে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ডগ স্কোয়াড কাজ শুরু করেছে। নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুরের মাজার রোডের বাড়িটি সোমবার গভীর রাত থেকে ঘিরে রাখে র্যাব।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed