ছাত্রলীগ নেতা হত্যায় ওসির ১০ বছরের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুরে জয়নাল আবেদীন কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি ওয়াহিজদুজ্জামান শিপলু হত্যা মামলায় সাবেক ওসি শরিফ উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বাবু প্রণয় কুমার দাশ এ রায় প্রদান করেন। এসময় ছয় আসামিকে খালাস দেয়া হয়েছে।
মামলায় খালাস প্রাপ্ত আসামিরা হলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, তাহিরপুর থানার সাবেক এসআই রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা জুনাব আলী, ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জল, সাবেক ছাত্রদল কর্মী শাহিন, শাহজাহান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ড. খায়রুল কবীর রুমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আদালত ও মামলার সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২০ মার্চ তাহিরপুর উপজেলার হাজী জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান শিপলুকে গুলি করে হত্যা করা হয়।
এ ব্যাপারে নিহতের মা আমিরুন্নেছা বেগম বাদী হয়ে ২৩ মার্চ ঘটনার তিন দিন পর সুনামগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয় ওসি শরিফ উদ্দিন, এসআই রফিক ও তৎকালীন সময়ে উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুনাব আলী, ছাত্রদল কর্মী শাহিন, শাহজাহানসহ সাতজনকে।
Related News
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More



Comments are Closed