সিলেটে ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষিত, মামলা দায়ের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের নোয়াগাঁও দক্ষিণপাড় গ্রামের দুলাল মিয়ার ভাগিনী (১৪) ৪র্থ শ্রেণীর ছাত্রী ধর্ষিত হয়েছে। এ ব্যাপারে জালালাবাদ থানায় ধর্ষিতার মামা দুলাল মিয়া বাদী হয়ে একই গ্রামের মছব্বির আলীর ছেলে ধর্ষক সুনু মিয়াকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা নং ১৫, তাং ২৯/৮/২০১৭ইং।
মামলা সূত্রে জানা যায়, বাদী দুলাল মিয়ার বোন ১২ বছর আগে মারা যান। বোন মারা যাওয়ার পর তার মেয়েকে বাড়ীতে রেখে লেখাপড়া করাচ্ছেন তিনি। ভিকটিম নোয়াগাঁও শাহজালার প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ে। দীর্ঘদিন ধরে বখাটে সন্ত্রাসী প্রকৃতির লোক সুনু মিয়া ভিকটিমকে কু-প্রস্তাব দেয়। ভিকটিম লজ্জায় কাউকে কিছু বলেনি। গত ২৬ আগস্ট রাতে বাদী বাড়ীর বাইরে থাকার সুযোগে সুনু মিয়া ঘরের দরজার ছিটকারী ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় থাকা ভিকটিমের মুখের মধ্যে কাপড় গুজে বিছানা হতে উঠিয়ে নিয়ে যায়। এ সময় শব্দ শুনে বাদীর স্ত্রী রোসনা বেগমের ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভাঙ্গার পর বিছানায় ভাগিনীকে না দেখতে পেয়ে ঘরের বাইরে খোঁজাখুজির পর মোবাইল ফোনে রোসনা তার স্বামী দুলালের সাথে যোগাযোগ করলে দুলাল মিয়া সাথে সাথে বাড়িতে এসে পাড়া প্রতিবেশীদের নিয়ে বিভিন্ন জায়গায় ভাগিনীকে খোঁজ করেন। সারারাত খোঁজাখুঁজি করে কোথায়ও না পেয়ে বাদী হতাশ হয়ে পড়েন। অবশেষে ২৭ আগস্ট ভোর ৬টায় নদীর দিকে ভাগিনীকে খোঁজতে গেলে চেঙ্গেরখাল নদীর পাড়ে অচেতন অবস্থায় ভাগিনীকে দেখতে পায়। দুলাল মিয়া ভাগিনীকে বাড়ীতে এনে পঞ্চায়েতের মুরব্বিদের পরামর্শে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করেন। ভাগিনী স্বাভাবিক হওয়ার পর জানতে পারেন “সুনু মিয়া তাকে জোরপূর্ব ঘর হতে উঠিয়ে নিয়ে নৌকা যোগে নদীর উত্তরপাড়ে রাইছ মিলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সে কাকুতি মিনতি করলেও পাষন্ড সুনুর হাত থেকে কিশোরী রক্ষা পায়নি।
এ ব্যাপারে সুষ্ঠু তদন্তপূর্বক আসামী সুনু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন বাদী মোঃ দুলাল মিয়া। ঘটনার পর এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। এলাকাবাসী অবিলম্বে ধর্ষক সুনু মিয়াকে গ্রেফতারের জোর দাবী জানিয়েছেন।
Related News
ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রীদের চাপ মোকাবিলায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে নতুন এক জোড়া বিরতিহীনRead More
জব্দ করার ২ দিন পরই উধাও কোটি টাকার পাথর
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে জ্বালানি ওRead More



Comments are Closed