Main Menu

ফেসবুকে প্রতারণার দায়ে ২ নারী গ্রেফতার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : ফেসবুকে পরিচয়ের সূত্রধরে অবৈধ শারিরীক সম্পর্ক গড়ে তুলে ব্লেকমেইলের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দুই নারীর প্রতারণার শিকার হয়েছেন তিন যুবক। গ্রেফতারকৃতরা তিন যুবকের কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

গত ২৪ আগস্ট গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মোহাম্মদপুরের ৪ নম্বর সড়কের ১৪ নম্বর বাসা থেকে অভিযুক্ত দুই নারী ফারজানা ববি দৃষ্টি (২৪) ও তার বোন নাতাশা আক্তারকে (২১) গ্রেফতার করে।

Manual4 Ad Code

ডিবি পুলিশ জানায়- মনু, আনিস ও জুবায়ের নামে তিন যুবক মোহাম্মদ থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ফেসবুকের মাধ্যমে ওই দুই নারীর সঙ্গে তাদের পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে প্রেম। আর প্রেমের এক পর্যায়ে তাদের সঙ্গে শারিরীক সম্পর্ক গড়ে ওঠে। একান্তে সময় কাটানোর নানা চিত্র দুই নারী ভিডিও করে। পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ৩০ লাখ টাকা আদায় করে নেয়।

Manual5 Ad Code

ঢাকা মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের পরিদর্শক মো. বাহাউদ্দিন ফারুক গ্রেফতারকৃতদের আদালতে পাঠান। আদালতে করা এক আবেদনে তিনি বলেন, অভিযোগের সত্যতা মেলায় দুই নারীকে গ্রেফতার করা হয়। এই চক্রের অন্যতম হোতা জাহিদ হোসেন সানিকে গ্রেফতারের চেষ্টা চলছে। সানির অধীনে থাকা চক্রের সদস্যরা স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রীদের ছবি তুলে তাদের দিয়ে ভূয়া একাউন্ট খুলে। ফেসবুক প্রোফাইল দেখে ওই ছাত্রীদের সঙ্গে অনেক ব্যবসায়ী ও চাকুরীজীবীরা বন্ধুত্ব করার চেষ্টা করেন। তাদের ফাঁদে ফেলে টাকা পয়সা কেড়ে নেয় চক্রটি।

চক্রের সদস্য অনেক নারী পরিকল্পিতভাবে ব্যবসায়ী ও চাকুরীজীবীদের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তুলে। গোপন ক্যামেরায় তাদের মেলামেশার ভিডিও করে। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে চাহিদা মোতাবেক টাকা হাতিয়ে নেয়। টাকা দিতে না চাইলে ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code