ছাতকে অপহৃত কিশোরী উদ্ধার, আটক ১
ছাতক প্রতিনিধি : ছাতকে ১৭ বছরের এক কিশোরী অপহরণের ৩ সপ্তাহ পর উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় সিলেট নগরী থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন ওই কিশোরীর পরিবার।
এ ঘটনায় অপহরণ ও ধর্ষণের ঘটনায় মুল অভিযুক্ত সুমন মিয়াকে (২৫) আটক করা হয়েছে। সে উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের বাউবুগলি গ্রামের আছদ্দর আলীর পুত্র।
এদিকে মঙ্গলবার সকালে ওই কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগের সত্যতা নিশ্চিত করতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
গত ৫ আগস্ট সন্ধ্যায় বাউবুগলি গ্রামের প্রতিবেশী সুমন মিয়া ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ীর অাঙ্গিনা থেকে অপহরণ করে। এ ঘটনায় ওই দিন রাতে অপহরণ হওয়া কিশোরীর পিতা ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই কিশোরী সিলেটের এয়ারপোর্ট এলাকায় একটি বাড়ীতে অবস্থান জানতে পেরে ছাতক থানা পুলিশ সোমবার সন্ধ্যায় কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী সুমন মিয়াকে আটক করে। এ ঘটনায় রাতেই ওই কিশোরীর পিতা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
ছাতক থানার এসআই শফিকুর রহমান জানান- আটক সুমন মিয়াকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। আটক সুমন মিয়া ওই কিশোরীকে বিয়ে করেছে বলে দাবি করলেও এর কোন সঠিক প্রমানপত্র দেখাতে পারেনি। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সুমন মিয়াসহ অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামী করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed