সিলেটে অস্ত্রসহ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লামাবাজার এলাকা থেকে অস্ত্রসহ ৪ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করতে গেলে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। আটককৃতরা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাদেক কাওসার দস্তগীর ও ওসি গৌছুল হোসেনে নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, লামাবাজার ছায়াতরু ২১/২ নং বাসার মৃত মোহন লালের ছেলে ছাত্রলীগ কর্মী অপু ঘোষ, বীলপাড়েরর ৭৩ নং বাসার মৃত বিজয় রায়ের ছেলে জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক উজ্জল রায়, দাঁড়িয়াপাড়ার মেঘনা ১৪ নং বাসার মৃত সুশীল রায়ের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য সৌরভ রায়, উত্তর বাগবাড়ি ৩৪৭ নং বাসার শশধর তালুকদারের ছেলে শুভেন্দু তালুকদার (শাওন) ।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, ব্যবসায়ীর কাছ থেকে ১ম দফা চাঁদা আদায় করলেও পরবর্তীতে গ্রেপ্তারকৃতরা ওই ব্যবসায়ীর কাছে পূনরায় ১৫ হাজার টাকা দাবি করে। ব্যবসায়ী পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ আগ থেকে ওৎপেতে সেখানে অব্স্থান নেয়। এরপর চাঁদা নিতে আসলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
Related News
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More
সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মানRead More



Comments are Closed