ছাতকে ঢলের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু
ছাতক প্রতিনিধি : ছাতকে পাহাড়ি ঢলের পানিতে গোসল করতে গিয়ে লক্ষী রানী দাস (৫৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
লক্ষী রানী দাস গনেশপুর (পাটনীপাড়া) গ্রামের কারন্য দাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে ঢলের পানিতে গোসল করতে নামে লক্ষী রানী দাস। এক পর্যায়ে ঢলের পানির প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। স্থানীয় প্রতিবেশীরা প্রায় দেড় ঘন্টা পর মাদ্রাসা বাজার এলাকা থেকে বৃদ্ধা লক্ষী রানীর লাশ উদ্ধার করেন।
« রাজনগরে পৃথক অভিযানে ৯ মাদক ব্যবসায়ী আটক (Previous News)
(Next News) ছাতকে অপহৃত কিশোরী উদ্ধার, আটক ১ »
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed