Main Menu

পিরোজপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এরা হলেন, জাহাঙ্গীর হোসেন (৪৫) ও নাসির উদ্দিন হাওলাদার (৩৫)।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ইকরী ইউনিয়নের আতরখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।

ইকরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed