জকিগঞ্জে ভাইয়ের দায়ের কুপে হোটেল মালিক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে লাকি হোটেল এর মালিক কামাল আহমদকে (৫৫) তার সৎ ভাই জাকির হোসেন (৩০) ঘুমের মধ্যে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক জাকিরকে আটক করেছে।
নিহত কামালের ভাগিনা জাবেদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহত কামালের ভাই জামাল আহমদ জানান, খলাছড়া গ্রামের মৃত সফিকুর রহমান সফই মিয়ার প্রথম স্ত্রীর ছেলে কামাল আহমদ জকিগঞ্জ বাজারের লাকি হোটেলের পেছনের বাসায় ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার সকালে সফই মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান জাকির হোসেন ঘুমন্ত কামাল আহমদকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এলোপাতাড়ি দায়ের কোপে কামালের পা, বুক, কোমর ও কাধ মারাতœক জখম হয়। কামালের রক্তে বিছানা রক্তাক্ত হয়ে যায়। খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত কামালের ২ মেয়ে ১ ছেলে রয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার জানান, কুশিয়াারা নদীর ডাইকের কাছে উত্তর লোহারমহলের একটি বাড়িতে অবস্থান করছিল ঘাতক জাকির। পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে ধান ক্ষেত থেকে জাকিরকে আটক করা হয়।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed