রাজনগরে ৫০ হাজার টাকার জালনোটসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকা থেকে জালনোটসহ জমশেদ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
রবিবার (২৭ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। জমশেদ মিয়া রাজনগর উপজেলার মেদেনি মহল গ্রামের বাসিন্দা।
সোমবার র্যাব-৯, শ্রীমঙ্গল সিপিসি-২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র সরকারের নেতৃত্বে মুন্সিবাজার এলাকা থেকে জমশেদকে ৫০ হাজার টাকার জালনোটসহ আটক করা হয়। কুরবানীর পশুর হাটে জালনোটগুলো ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল তার। জমশেদকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More



Comments are Closed