Main Menu

পদ্মায় ট্রলার ডুবি, ৪৬ গরুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীতে পদ্মা নদীতে কোরবানির পশুবোঝাই ট্রলার ডুবিতে ৪৬টি গরুর মৃত্যু হয়েছে। এসময় ট্রলারে থাকা গরু বেপারীরা গরুর গলার দড়ি কেটে দিলে ৭টি গরু সাঁতরে নদীর পাড়ে উঠতে সক্ষম হয়।

২৮ আগস্ট সোমবার বিকালে সদর উপজেলার ধাওয়া পাড়া ঘাটের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাজবাড়ীর কালুখালী থেকে ৫৩টি গরু এবং মহিষ নিয়ে ট্রলারে করে বেপারীরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে পদ্মা নদীর পাবনার কাছাকাছি চর খলিলপুর এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে গিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, বেপারীরা গরুগুলো কুষ্টিয়া থেকে কিনে সড়কপথে যানজট এড়াতে কালুখালী থেকে ট্রলারে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে। পথে ঝড়ের কবলে পড়লে ট্রলারটি ডুবে যায়। তবে এ ঘটনায় ৪৬টি গরুর মৃত্যুর কথা জানান তিনি।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, বিকাল ৫টার দিকে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখন পর্যন্ত ৫-৬টি মৃত গরু উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।

Share





Related News

Comments are Closed