শ্রীসূর্য্য প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
এ উপলক্ষে বিদ্যালয় হলরুমে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালিক (মানিক মিয়া) এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা বদরুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, পতনঊষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ নারায়ণ মল্লিক সাগর, স্থানীয় ইউপি সদস্য মো: আসিক মিয়া, মহিলা ইউপি সদস্যা জ্যোৎন্সা বেগম। স্বাগত বক্তব্য রাখেন শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed