কমলগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারর কমলগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ ২জন নিহত ও আহত হয়েছেন ২ জন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় দ্রত গতিতে একটি মোটর সাইকেলে তিনজন যাত্রী কমলগঞ্জ উপজেলা সদরে যাবার পথে আদমপুর-কমলগঞ্জ সড়কের ঘোড়ামারা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল চালক সিলেট মদনমোহন বিশ্ব বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ এহসাম উদ্দিন সাজু (১৮), কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের ছাত্র রহিম (১৯) ও শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের ছাত্র আসাদুজ্জান (১৭) গুরুতর আহত হয়। তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কলেজ ছাত্র এহসাম উদ্দিন সাজুকে মৃত ঘোষনা করেন। মোটরসাইকেলের অপর দুই আরোহীকে প্রথমে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে দ্রত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত সাজু কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের মুসলিম মণিপুরী (পাঙাল) স¤প্রদায়ের মোঃ নিজাম উদ্দিনের পুত্র। সে (সাজু) ঈদের ছুটিতে গ্রামের বাড়ী এসেছিলো। সোমবার গ্রামের বন্ধুদেরকে নিয়ে ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায়।
এদিকে, রোববার রাত সাড়ে ৭টায় শমশেরনগর-পতনঊষার সড়কের রেলগেইট ব্রীজ সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিক্সার (নং মৌলভীবাজার থ ১২-১৩৪২) চাপায় নাজমা বেগম (৪৫) নামে এক পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত নাজমা বেগম কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য (নোয়াগাঁও) গ্রামের আব্দুস ছালিকের স্ত্রী। শমশেরনগর ফাড়ি পুলিশ সিএনজি অটোরিক্সাটি আটক করেছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: বদরুল হাসান পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed