নবীগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় আসমা আক্তার (১৭) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ছাত্রী রাজাবাদের নাহিদুর রহমান দুলুর মেয়ে ও জেকে মডেল হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, আগামী বছর এসএসসি পরীক্ষার পর তার খালাত ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে বিয়ে হবে বলে পারিবারিকভাবে ঠিক ছিল। তারা নিয়মিত মোবাইলে কথা বলতো। রোববার তাদের মধ্যে মনোমালিন্য হয়। এনিয়ে আসমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের লোকজন ধারণা করছেন।
বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, আসমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্ততি চলছে।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed