সুরমায় ধরা পড়লো ৫০ কেজি ওজনের বাঘ মাছ
বৈশাখী নিউজ ডেস্ক : ছাতকে জালে ধরা পড়লো ৫০ কেজি ওজনের একটি বাঘাইড় (বাঘ) মাছ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ১টায় উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও সংলগ্ন সুরমা নদী ও চেঙ্গেরখাল মোহনায় স্থানীয় এক জেলের জালে মাছটি আটকা পড়ে।
দীর্ঘদিনের পূরনো এই মাছকে এক নজর দেখতে শত শত উৎসুক মানুষ ভীড় করছেন ছাতক বাজারে।
খালপাড় গ্রামের মাঈন উদ্দিনের পূত্র জেলে তোফায়ের আহমদ জানান, মাছটি নদীর মোহনা থেকে উতার জালে আটকা পড়লে পানি থেকে দু’জন মিলে তীরে তুলা হয়।
কালারুকা এলাকায় এ মাছের ক্রেতা না থাকায় ছাতক বাজারে নিয়ে আসা হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত স্থানীয় এক ব্যবসায়ী মাছটি দর-দাম করেছেন ৪৫ হাজার টাকা। মাছ বিক্রেতা তোফায়েল জানিয়েছেন ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হবে।
Related News
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More



Comments are Closed