Main Menu

সাংবাদিক রাশেদুল হোসেন সোয়েবের মায়ের ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক উত্তরপূর্ব’র দক্ষিণ সুরমা প্রতিনিধি রাশেদুল হোসেন সোয়েব ও নগরীর কালিঘাটের বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসাইনের মা নুরুন্নাহার খানম আর নেই। তিনি বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার (২৫ আগস্ট) জুমআর নামাজের পর দক্ষিণ সুরমাস্থ পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সাংবাদিক সোয়েবের মায়ের মৃত্যুতে উত্তরপূর্ব পরিবার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

Share





Related News

Comments are Closed