ফেঞ্চুগঞ্জে ১৩২ কেভি লাইন ছিড়ে সিলেটে বিদ্যুৎ বিভ্রাট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুরে ১৩২ কেভি বিদ্যুতের সঞ্চালন লাইনে ক্রটি দেখা দেওয়ায় সিলেট ও সুনামগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। এরপর থেকে মধ্যরাত পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় ছিল সিলেটের অনেক এলাকা।
জানা যায়, বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ২টায় কটালপুরে লাইন পুড়ে গেলে সিলেটের কুমারগাঁও ফিডারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর থেকে প্রায় অন্ধকার অবস্থায় রয়েছে সিলেটের বেশিরভাগ এলাকা। বিভিন্ন এলাকায় মাঝেমাঝে আসলেও বেশিরভাগ সময়ই ছিলো বিদ্যুৎহীন।
পরে ঢাকা থেকে জরুরী ব্যবস্থায় লোড শেয়ারিংয়ের মাধ্যমে সিলেটে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। যে কারণে প্রতি এক ঘন্টা পর পর বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, ত্রুটি সারাতে কাজ চলছে। জাতীয় গ্রিডে ক্রটি দেখা দেওয়ায় কুমারগাঁও গ্রীড থেকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে গ্রাহকদের চাহিদার অনুপাতে এ গ্রীডের উৎপাদন ক্ষমতা কম থাকায় সঠিক বিতরণ করা সম্ভব হচ্ছে না। যার কারণে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
সিলেট বিদ্যুত উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস বলেন, ত্রুটি সারাতে কাজ চলছে। তবে কতক্ষণ সময় লাগবে তা ঠিক বলা যাবে না।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed