Main Menu

শিক্ষিকাকে গণধর্ষণের প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি

ভোলা প্রতিনিধি: বরগুনার বেতাগীতে শিক্ষিকাকে নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদে এবং আসামীদের দ্রত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষক সুরক্ষা আইন প্রণয়ণের দাবীতে ভোলার বোরহান উদ্দিন উপজেলার সরকারী প্রাথমিক শিক্ষকদের আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪আগস্ট) বিকাল ৩টায় উপজেলা চত্বরে দীর্ঘ লাইনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রতিবাদী বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো. তসলিম, শিক্ষক নেতা মো. মাহাবুবুর রহমান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হোসেন হাওলাদার, উদয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান নান্নু প্রমূখ। এসময় আরোও বক্তব্য রাখেন শিক্ষক মো. হারুন, মো.ফিরোজ মাহমুদ, এ,কে এম ইকবাল পারভেজ, শিক্ষক চিন্তারানী।
শিক্ষক নেতারা বক্তবে বলেন, এ ন্যাক্কারজনক ঘটনায় আসামীদের দ্রত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে ঘটনাটি ঘটেছে তা আজ শিক্ষক সমাজের সামনে মুখে বলতে লজ্জা লাগছে। আমরা ধীক্কার জানাই এ ধরনের নরপশুদের। এ ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সে দিকে প্রশাসনের কঠোর নজরধারী কামনা করেন এবং শিক্ষকদের সুরক্ষা আইন প্রণয়ন করার জোরালো দাবী জানান।
মানববন্ধন সঞ্চালনা করেন শিক্ষক নেতা মো.আনোয়ার হোসেন। মানববন্ধনে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী রবরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed