বিকাশে টাকা দিয়ে প্রতারণার শিকার সাংবাদিক
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতারক চক্রের ফাঁদে পড়ে বিকাশে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক সাংবাদিক।
জানা গেছে, গত বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক, দৈনিক দিনকাল ও দৈনিক সিলেট বাণী পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া এ প্রতারণার শিকার হন। এদিন বেলা ১ টা ৩৩ মিনিটে হঠাৎ সাংবাদিক জিয়ার বিকাশ করা মোবাইল নাম্বার (০১৭৮৩-৪৮০৮৩৯) এ অজ্ঞাতনামা ব্যক্তি ফোন দিয়ে বলে যে তার মোবাইল নাম্বার (০১৮৩১-১৫২৬৭৭) থেকে ভূল বশত তার বিকাশ নাম্বার (০১৮৩৯-৪৫৮৪০০) থেকে সাংবাদিক জিয়ার নাম্বারে ৯৮৮০ টাকা চলে গেছে। এ সময় সাংবাদিক জিয়া দেখতে পায় তার মোবাইলে ৯৮৮০ টাকার একটি ম্যাসেজ এসেছে। তখন টাকা ফেরত চেয়ে অজ্ঞাত ব্যক্তি কান্নাকাটি করে। কান্না শুনে জিয়া তার মোবাইলের ব্যালেন্স চেক না করেই পাল্টা বিকাশ করে অজ্ঞাত ব্যক্তির উক্ত নাম্বারে ৯৮৮০ টাকা বিকাশ করেন। পরে জিয়া তার ব্যালেন্স চেক করে দেখতে পান তার মোবাইলে বিকাশ একাউন্টে থাকা প্রায় ২৫ হাজার টাকার মধ্যে উক্ত ৯৮৮০ টাকা কর্তন হয়ে গেছে। পরে তিনি বিভিন্ন বিকাশের দোকানে গিয়ে অজ্ঞাত ব্যক্তির ম্যাসেজ যাচাই করলে দোকানিরা জানান, এটি একটি ভূয়া ফরোয়ার্ড নাম্বারের ম্যাসেজ ছিল। এ সময় প্রতারণার শিকার হওয়া সাংবাদিক জিয়া উক্ত অজ্ঞাত ব্যক্তির সাথে আবার ফোনে যোগাযোগ করলে সে ক্ষুব্ধ হয়ে হুমকি দিয়ে উল্টো সাংবাদিক জিয়ার বিকাশ নাম্বারটি ব্লক করে দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার সাংবাদিক জিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় জিডি করেন।
এ ব্যাপারে সাংবাদিক জিয়া জানান, প্রথমে ফোন দিয়ে প্রতারক কেদেঁছিল, এখন টাকা খুইয়ে আমি কাঁদছি।
Related News
সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণRead More
ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ আহরণের প্রস্তুতি!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখাRead More



Comments are Closed