জাফলংয়ে ৩টি বোমা মেশিন ও সরঞ্জাম ধ্বংস
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের জেলা প্রশাসকের নির্দেশে গোয়াইনঘাটের উপজেলা সহকারী (ভূমি) মো. জাকির হোসেন’র নেতৃত্বে জাফলংয়ের কান্দুবন্তি এলাকায় এ অভিযান চলে। অভিযানে ১টি বোমা ও ২টি শ্যালো মেশিন হ্যামার দিয়ে বিনষ্ট করা হয়। একই সাথে বেশ কয়েকটি বোমা মেশিনের সরঞ্জামে অগ্নি সংযোগ করা হয়েছে।
এসময় বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার হুমায়ুন আহমেদ, গোয়াইনঘাট থানার এস আই আনোয়ার হোসেনসহ পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed