জগনাথপুরে বেদে সম্প্রদায়ের মধ্যে ত্রাণ বিতরণ
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রশাসনের উদ্যোগে বেদে সম্প্রদায়ের দরিদ্র পরিবারের লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুরে পৌর এলাকার নদীতে থাকা নৌকায় গিয়ে বেদে সম্প্রদায়ের ২৬টি দরিদ্র পরিবারের লোকজনের মধ্যে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, চিনি, লবন, মুড়ি, চিড়া, মোমবাতি, দিয়াশলাই সহ ৯ পদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শহিদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed