জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঈদের আগের পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস কোর্স ও অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত পরীক্ষা দুটির সংশোধিত সময়সূচি শিগগিরই জানানো হবে। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আগামী ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ২০১৫ সালের ডিগ্রি পাস কোর্স ও ২০১৬ সালের চতুর্থ বর্ষের অনার্স পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি শীঘ্রই জানানো হবে।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed