বিচারপতিদের ঘাড়ে পাকিস্তানের প্রেতাত্মারা : হানিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সা¤প্রতিককালে যেসমস্ত অবজারভেশন ও বিচারালয়ে বসে যেসকল কথাবার্তা বলা হয়েছে, এটা পাকিস্তানপন্থি চিন্তা-ভাবনার দিকে একটা স্পষ্ট ইঙ্গিত। তবে আমরা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছি, বাংলাদেশ পাকিস্তান নয়। বাংলাদেশে বসে যদি কেউ পাকিস্তানের স্বপ্ন দেখে, সেটা তার দুঃস্বপ্ন হিসেবেই থাকবে।” সিলেটে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
তিনি আজ বুধবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক-শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে অডিটোরিয়ামে কলেজ অধ্যক্ষ ও শাবিপ্রবি’র মেডিকেল ফ্যাকাল্টির ডীন অধ্যাপক মোর্শেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ডা. ইবানা বেগম সোনালীর সঞ্চালনায় সভায় হানিফ আরো বলেন- “আমরা সবসময়ই বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রের তিনটি স্তম্ভের একটি স্তম্ভ বিচার বিভাগ। সেই বিচার বিভাগ, তারা স্বাধীনভাবে কাজ করবে। স্বাধীন বিচার বিভাগের প্রতি সবসময়ই আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধা আছে। আমরা সেটা সবসময় চাই। কিন্তু, বিচার বিভাগের স্বাধীনতার নামে তারা যদি এই ধরণের কোন অশুভ চিন্তা-চেতনা কেউ করে, সেটাকে বরদাশত করা যাবে না। সেটাকে বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশের জনগণ কখনো বরদাশত করবে না।”
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবুল আলম হানিফ জানান- প্রধান বিচারপতির এই অবস্থান ও তাঁর বিরুদ্ধে দেশের আইনজীবীদের আন্দোলন কখনই শুভ লক্ষণ নয়।
আলোচনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ।
প্রধান বক্তার বক্তব্যে তিনি ১৫ আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যদের খুনীদের স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থী দোসর উলেখ করার পাশাপাশি, সা¤প্রতিককালে প্রধান বিচারপতির ‘অপ্রয়োজনীয় বাড়াবাড়ি’ বিষয়ে প্রতিবাদ জানান। এসময় তিনি প্রধান বিচারপতিকে ‘সসম্মানে’ পদত্যাগের পরামর্শ দেন, এবং আওয়ামী লীগ না থাকলে তাঁর অবস্থান কোথায় থাকতো, তাও স্মরণ করিয়ে দেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিএমএ সিলেট’র সভাপতি অধ্যাপক রুকন উদ্দিন আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহমুবুল আলম।
বক্তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করেন। তার পাশাপাশি, বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেতা-কর্মীদের উপর হামলায় নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা করে স্বাধীনতা বিরোধী চক্রান্তকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহŸান জানান।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed