কিশোরগঞ্জে নদী পার হতে গিয়ে প্রান গেল বৃদ্ধের
শাহিনুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি : গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নদী পার হবার সময় নদীতে ডুবে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ঐ বৃদ্ধের নাম একাব্বর আলী (৬৫)। তার পিতার নাম মৃত আলী মামুদ। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, একাব্বর আলী সকালে ঘাস কাটতে নদী পার হচ্ছিলেন। রুপালি কেশবা নামক স্থানে নদীর মাঝ খানে গেলে তিনি পা পিছলে গভীর পানিতে তলিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
« সিলেট নগরীতে গাড়ি চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার (Previous News)
(Next News) বিচারপতিদের ঘাড়ে পাকিস্তানের প্রেতাত্মারা : হানিফ »
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed