Main Menu

ওসমানী মেডিকেলের সেই ছাত্রকে ছেড়ে দিয়েছে পুলিশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে শিবির সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্র আরিফুর রহমানকে প্রিন্সিপালের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২১ আগস্ট) বিকেলে আটকের পর মঙ্গলবার তাকে ছেড়ে দেওয়া হয়। আরিফ মেডিকেল কলেজের ৫৪তম ব্যাচের ৩য় বর্ষের ছাত্র। তাকে ওসমানী কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ পুলিশে ধরে দিয়েছিলেন।
সিলেট কোতোয়ালী থানার ওসি গৌসুল হোসেন জানান- ওসমানী মেডিকেল কলেক থেকে আরিফুর রহমান নামের এক শিবিরকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল মঙ্গলবার দুপুরে। তার বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার কোন প্রমাণ মিলেনি। তাই তাকে প্রিন্সিপালের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

 

Share





Related News

Comments are Closed