‘প্রক্রিয়াজাতকরণ ছাড়া সিলেট থেকে চামড়া অন্যত্র নেওয়া যাবেনা’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেছেন, পাচার প্রতিরোধে প্রক্রিয়াজাতকরণ ছাড়া সিলেট থেকে কাচা চামড়া দেশের অন্যত্র নেওয়া যাবে না। কারণ প্রক্রিয়াজাতকরণ ছাড়া কোরবানীর চামড়া অন্যত্র নেওয়া হলে তা পাচারের সম্ভাবনা থাকে বেশি। সে কারণে লবণজাতকরণের পর ঢাকায় নেয়া যাবে। সিলেটের ব্যবসায়ীদের যত ধরনের সহযোগিতা প্রয়োজন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে। ঈদুল আজহায় চাঁদাবাজী, নৈরাজ্য কোন অবস্থাতে চলতে দেয়া যাবে না। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে মোবইল টিম সহ বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করবে। তিনি আরো বলেন, দেশে বিভিন্ন স্থান থেকে পাইকারগণ ট্রাকে করে গরু আনার সময় চাঁদাবাজী সহ সকল ধরনের সমস্যা সমাধানে পুলিশ সবসময় তৎপর আছে। ঈদের সময় যানজট নিরসন সহ নগরীতে সব ধরনের সহযোগিতা প্রদান করবে পুলিশ।
২২ আগস্ট মঙ্গলবার দুপুরে নগরীর নাইওরপুলস্থ মেট্টোপলিটন পুলিশ কমিশনারের হল রুমে সিলেটের চামড়া ব্যবসায়ী, হাটবাজারের গরু ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি ও ইমাম সমিতির নেতৃবৃন্দদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় কালে সিলেটের চামড়া ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করে বলেন, সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে চামড়া পাচারের সম্ভাবনা খুবই কম থাকে। কারণ ভারতের সীমান্তে কোন ট্যানারী নেই বিধায় আখাউড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে চামড়া পাচার হয়ে থাকে। কাজেই সিলেট থেকে আখাউড়া হয়ে যাতে চামড়া পাচার না হয়, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী নজদারী বরাবরে মতো জোরদার করা প্রয়োজন। তারা আরো বলেন, সিলেটের চামড়া ব্যবসায়ীরা ঈদের দিন ঢাকা সহ দেশের কোন জায়গায় চামড়া পাঠান না এবং যারা এ ব্যবসায় জড়িত তাদের সকলের আইডি কার্ড রয়েছে। আইডি কার্ড ছাড়া বহিরাগত কেউ চামড়া ক্রয় করলে তাদের প্রতি পুলিশ প্রশাসনের নজরদারী থাকা প্রয়োজন। তাহলে চামড়া পাচার রোধ সম্ভব হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম রুকন উদ্দিন, ডিসি হেড কোয়ার্টার রেজাউল করিম, এডিসি (মিডিয়া) জেদান আল মুসা, ডিসি নর্থ ও ডিসি সাউথ, সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল থানার ওসি ও এসিগণ, র্যাব-৯, ডিজিএফআই, সিলেট সিটি কর্পোরেশন, ইসলামিক ফাউন্ডেশন, প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ। এছাড়াও শাহজালাল চামড়া ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি শাহিন মিয়া, আইয়ুব আলী, নূর উদ্দিন, আব্দুল হামিদ, ছমির উদ্দিন, কাজিরবাজার গরুর হাটের ম্যানেজার লুলন মিয়া, লাক্কাতুরা গরু হাটের ইজাদার রিমাদ আহমদ রুবেল, ট্রাক-লরী, কাভার্টভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed