শাবি উপাচার্যের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার বিকেল ৩টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের সাক্ষাতের সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষা ও গবেষণায় শাবিপ্রবিকে আবারো শীর্ষে নিয়ে যেতে চাই। এখন আমার এজেন্ডা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করা। গবেষণা ক্ষেত্রে অন্য বিশ্ববিদ্যালয় থেকে শাবিপ্রবিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি যতদিন আছি এ বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করব। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিকসহ অন্যান্যদের কাছ থেকে সবোর্চ্চ সহযোগিতা কামনা করছি। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব।’
উপাচার্য আরো বলেন, ‘শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় কাউকে সুযোগ দেওয়া হবে না, শুধুমাত্র মেধাবী ও সর্বোচ্চ ফলাফলধারীদের নিয়োগ দেওয়া হবে।’
এসময় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর, সহ সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সায়েম, কোষাধ্যক্ষ রিফাত আল মামুন, দপ্তর সম্পাদক জিয়াউল ইসলাম, কার্যকরী সদস্য সরদার আব্বাস, জুনেদ আহমদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার শাবিপ্রবির উপাচার্য হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed