Main Menu

কৃষি অর্থনীতির ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সিকৃবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি আদায়ের জন্য মঙ্গলবার দুপুরে মানববন্ধন এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর স্বারকলিপি প্রদান করেছে ।
শিক্ষার্থীদের দাবিসমূহ হচ্ছে- কৃষি বিপননে স্বতন্ত্র ক্যাডার চালু , বিসিএস শিক্ষা ক্যাডার চালু, বিসিএস পরিসংখ্যান কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক(গবেষনা এবং পরিসংখ্যান) পদ স্থায়ীভাবে অন্তর্ভুক্তকরন, বেসিক ব্যাংক সহ সকল সরকারী ও বেসরকারী ব্যাংকে স্থায়ী কৃষি অর্থনীতি অন্তর্ভুক্তকরন, সকল গবেষনা প্রতিষ্ঠানে সায়েন্টিফিক অফিসার হিসেবে স্থায়ী অন্তর্ভুক্তকরন, সাধারন অর্থনীতির সকল চাকরি ক্ষেত্রে কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদের আবেদনের জন্য অন্তর্ভুক্ত করন ।
শিক্ষার্থীরা দাবি করেন স্নাতক শেষ করে চাকরিতে আবেদন করার যোগ্যতা থাকা স্বত্ত্বেও বঞ্চিত হয়ে আসছেন কিংবা আবেদন করতে পারলেও চাকরির ক্ষেত্রে উল্লেখিত নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে উপেক্ষিত হয়েছেন এবং হচ্ছেন ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের প্রভাষক স্বরুপ বড়ুয়া, প্রভাষক মাহমুনা বেগম, প্রভাষক মোঃ নূর মুজাহিদ, প্রভাষক শেরফ উল আলম, প্রভাষক শারমিন আক্তার, প্রভাষক সুব্রত কৈরি ।
এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সাঈদ ইসতিমাম সোহান, হাবিবুর রহমান রাজু, শরীফুল ইসলাম রাজু, রেজাউল করিম চৌধুরী , রেজাউল কবির সাগর, মৌমিতা মেমি, শাওন আহমেদ, মাহবুব এলাহী, শাওন তালুকদার, কামরুল হাসান সহ কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সকল সাধারন শিক্ষার্থী । সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যলয়ের সাধারন শিক্ষার্থীরাও মঙ্গলবার একই দাবি নিয়ে মানববন্ধন করে ।

Share





Related News

Comments are Closed