ফেসবুকে বঙ্গবন্ধুকে কটুক্তি: সিলেটে শিবির কর্মী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শহীদ শামসুদ্দিন ছাত্রাবাস থেকে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কক্ষ (নং জি১) থেকে একাধিক শিবিরের পুস্তকাদিও জব্দ করা হয়। পরে পুলিশ কক্ষটি সিলগালা করে দেয়।
আটক আরিফুর রহমান (২৪) বরগুনা জেলার আমতলী থানার মহিষডাঙা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি ওসমানী মেডিকেল কলেজের ৫৪তম ব্যাচের তৃতীয় বর্ষের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলা খাঁন জানান, শিবির নেতা আরিফ ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় বিকেল থেকে ছাত্রাবাসে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকেন।
পরে পুলিশ গিয়ে তদন্তের পর সত্যতা পেয়ে তাকে আটক করে নিয়ে আসে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed