সিলেট নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর বাগবাড়িস্থ শামিমাবাদ আবাসিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে এ দূর্ঘনাটি ঘটে। তিনি শামিমাবাদ আবাসিক এলাকার মঈন উদ্দিন মহিলা কলেজ রোডের পাশে একটি বাসায় বসবাস করতেন। নিহত যুবক পেশায় একজন রাজমিস্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, শামিমাবাদ এলাকার একটি বহুতল ভবনে কাজ করছিলেন ঐ যুবক। এ সময় তিনি বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) গৌছুল হোসেন যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed