সিলেটে নিজ দলের হামলায় ছাত্রলীগের দুই কর্মী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবিদবাজারে গ্রুপ বদলের জের ধরে ছাত্রলীগের দুই কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় মওদুদ ও নাবিদ আহত হন। এরমধ্যে মওদুদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- শনিবার রাত সাড়ে ৯টার দিকে মওদুদ ও নাবিদ মোটরসাইকেল যোগে আম্বরখানার দিকে যাচ্ছিলেন। সুবিদবাজার এক্সেল টাওয়ারের সামনে আসামাত্র মহানগর ছাত্রলীগের ৭/৮ নেতাকর্মী তাদের ধাওয়া করলে মওদুদ ও নাবিদ মটরসাইকেল ফেলে দৌড় দিলে মিতালি হোটেলের সামনে তাদের ধরে হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানান। পরে তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
একটি সূত্র জানায়, গ্রুপ বদলের কারণে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের গ্রুপের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। আগে তারা তুষারের অনুসারী ছিল। সম্প্রতি তারা গ্রুপ বদল করে। যোগাযোগ করা হলে আব্দুল আলীম তুষার জানান, তিনি ঢাকায় রয়েছেন। বিষয়টি জেনেছেন। তবে এর বাইরে কোন মন্তব্য করেন নি তিনি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা ঘটনার জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed