জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ : বাসদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশে খুন-ঘুম , সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সিপিবি-বাসদ-বামমোর্চার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাসদ সিলেট জেলা মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার বিকাল সাড়ে ৫টায় সিলেটে সিটি পয়েন্টে সমাবেশ করে বিক্ষোভ মিছিল জেলা পরিষদে গিয়ে শেষ হয়।
বাসদ সিলেট জেলা শাখার সম¦নয়ক কমরেড আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃষক ফ্রন্ট জেলার নেতা নাজমুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সদস্য মামুন ব্যাপারী, ইব্রিিহম মিয়া , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর নেতা সন্জয় শর্মা , সামী আহমদ, সাজ্জাদ হোসাইন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচা তো দুরের কথা নিজের রিাগত্তা নিয়ে বাঁচতে পারছে না। দেশে মানুষ মানুষ এখন জিম্মি, নারী ও শুধু নির্যাতন বেড়েই চলেছে। প্রতিদিন অব্যাহত ভাবে খুন-ঘুম হচ্ছে।
বক্তারা বলেন আরও বলেন, মহাজোট সরকারের দুর্নীতি আর দুঃশাসনে মানুষ আজ দিশেহারা, সরকার মানুষের নিরাপত্তা দিতে পুরোপুরি ভাবে ব্যর্থ।
তাই মহাজোট সরকারের খুন-ঘুম , সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এবং দ্বিদলীয় বৃত্তের বাহিরে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহবান জানান বাসদ নেতৃবৃন্ধ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed