সিলেটে কলেজ শিক্ষককে কুপিয়েছে ছাত্রলীগ
বিশেষ সংবাদদাতা : সিলেটে এক কলেজ শিক্ষককে কুপিয়েছে ছাত্রলীগ। এতে ওই শিক্ষকের দুই পা কেটে মারাত্নক জখম হয়েছে। শনিবার (১৯আগস্ট) বেলা আড়াইটায় নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে। আক্রান্ত কলেজ শিক্ষক আসাদুল আলম চৌধুরী নগরীর ব্রিটানিকা উইমেন্স কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় শিক্ষক আসাদুল আলম চৌধুরী কলেজ শেষে মির্জাজাঙ্গালস্থ একটি চায়ের দোকানে চা পান করে বাসায় ফিরছিলেন। এসময় সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকের নেতৃত্বে ৭/৮ জনের একদল ছাত্রলীগ নেতাকর্মী শিক্ষক আসাদুল আলম চৌধুরীর দু’পায়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্নক জখম করে রাস্তায় ফেলে চলে যায়। আশংকাজনক অবস্থায় শিক্ষক আসাদুল আলমকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সজল দাস অনিক তার শাখার সাংগঠনিক সম্পাদক। তার নেতৃত্বে এক শিবির নেতাকে শায়েস্তা করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
সিলেটে মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক জানান, আসাদুল আলম চৌধুরী ছাত্রশিবিরের একজন দায়িত্বশীল নেতা। গত কয়েকদিন ধরে তার ফেইসবুক পেইজে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী এবং শিবিরের হাতে গত ৭ আগস্ট আহত ছাত্রলীগের সুমনকে নিয়ে নানা কুরুচিপূর্ন স্ট্যাটাস দিয়ে যাচ্ছিল। তাই দলীয় স্বার্থে আমরা তাকে শায়েস্তা করতে বাধ্য হয়েছি।
সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ গৌছুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
জানা যায়, গত ৭ আগস্ট সিলেট নগরীর সোবহানীঘাটে ছাত্রলীগের দুইকর্মীকে কুপিয়ে আহত করেছে দৃর্বৃত্তরা। হামলাকারীরা ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত কলে দাবি করেছে ছাত্রলীগ।
বৃটানিকা কলেজের অধ্যক্ষ জি কিউ এম আলমগীর বলেন, প্রায় ২ বছর থেকে এই প্রতিষ্ঠানে যুক্তিবিদ্যায় শিক্ষকতা করে আসছেন আসাদ। ঠিক কি কারণে তার উপর হামলা হয়েছে, তা তিনি জানেন না। হামলার পর থেকে কলেজ ক্যাম্পাসে আতংক বিরাজ করছে বলেও জানান তিনি। ঘটনাটি পুলিশকে অবহিত করেছেন বলে জানান অধ্যক্ষ।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed