শ্রীমঙ্গলে গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ি আটক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার শ্রীমঙ্গলে গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ি পারভীন আক্তার (৩৮)কে আটক করেছে র্যাব।
শুক্রবার দুপুর দেড় টার দিকে শ্রীমঙ্গল শহরের রেলওয়ে ষ্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এডি জেএম ইমরান এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মোছাম্মৎ পারভীন আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার ২নং ওয়ার্ডের শ্রীপুরের মৃত রোপন মিয়ার স্ত্রী।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন পারভীন আক্তার একজন খুচরা মাদক ব্যবসায়ী। সে ব্রাহ্মণবাড়ীয়াসহ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় মাদক সরবরাহ করে। সে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্নরুপ ধারণ করে মাদক ব্যবসা করে আসছিল।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed